মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১১:১৩
রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং ১৩ নম্বর রোডের একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। 
 
আগুনে দগ্ধ দম্পতি হলেন-মো. সাইফুল ইসলাম (৩৩) ও শাজানা বেগম (২৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
 
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, সাইফুল ইসলাম ও শাজানা বেগমের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। 
 
সাইফুলের ছোট ভাই মো. এখলাস জানান,  ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। পরে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে দুজনকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়। 
 
 
ইত্তেফাক/ইউবি