বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহামেদ আল মেহেইরি আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সার্বিক উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এ বিষয়ে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বাসস
ইত্তেফাক/কেকে
