চ্যাম্পিয়নস লিগের খেলায় সার্বিয়ার ক্লাব বেলগ্রেডের কাছে অবিশ্বাস্যভাবে হেরে গেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে ২-০ গোলে হেরেছে জার্গেন ক্লপের শিষ্যরা। এতে দারুণভাবে জমে উঠলো ‘সি’ গ্রুপের খেলা।
IMG0
প্রথম লেগে অ্যানফিল্ডে ৪-০ তে জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিলো লিভারপুল। তবে এই হোচট বেশ ভালোভাবেই তাদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে। কারণ গ্রুপের অন্য দুটি দল যে নেপোলি ও পিএসজি। চার ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেপোলিই। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
ইত্তেফাক/এএম
