ইন্দুরকানীতে সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:১০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টির (জেপি) সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জাতীয় পার্টির ইন্দুরকানী উপজেলা শাখার উদ্দ্যেোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেপি কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
 
পথসভায় বক্তব্য দেন- উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, উপজেলা জেপির সহ-সভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান রানা, হারুন-অর-রশিদ পান্না, মাহামুদ সেলিম, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক মুনান সিকদার, রাজীব হোসেন, সদস্য সচিব আখতারুজ্জামান, যুগ্ম-সদস্য সচিব জসিম মীর, মো. রাসেল বয়াতী, পাড়েরহাট বন্দর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিঠু, সাংগঠনিক সম্পাদক সাব্বির খলিফা প্রমুখ।
IMG0
এছাড়া উপজেলার পাড়েরহাটে জাতীয় যুব সংহতির পক্ষে যুব নেতা রবকত জোমাদ্দারের নেতৃত্বে একটি বিশাল মিছিল পাড়েরহাট বন্দর প্রদক্ষিণ করে। এ সময় আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন, সাইকেল মার্কায় ভোট দিন এমন স্লোগানে পাড়েরহাট বন্দররের প্রতিটি সড়ক মুখরিত হয়ে ওঠে। প্রায় অর্ধ সস্রাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশগ্রহণ করেন।
 
এছাড়া উপেজলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর বাজারে উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনির নেতৃত্বে একটি মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
IMG1
পথ সভায় বক্তব্য দেন- উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মামুন রানা, সদস্য খায়রুল বাশার, ইন্দুরকানী কলেজ ছাত্র সমাজের নেতা নবীন মাহমুদ, বালিপাড়া ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিরাজ হোসেন, রিগান হোসেন প্রমুখ।
 
মিছিল শেষে পথ সভায় বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে সাইকেল মার্কায় ভোট দিতে হবে। উন্নয়নের রুপকার আনোয়ার হোসেন মঞ্জু। নির্বাচনে এই এলাকায় তার বিকল্প কেউ নেই।
 
ইত্তেফাক/বিএএফ