‘আগামী সপ্তাহ থেকে অভিনয় শিল্পীরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২০:৩৩
আগামী সপ্তাহ থেকে অভিনয় শিল্পীরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নির্বাচনী প্রচার উপ-কমিটির আহ্বায়ক ড. হাছান মাহমুদ এমপির সভাপতিত্বে নির্বাচনী প্রচার উপ কমিটির এক সভায় তিনি এ তথ্য জানান।
 
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অভিনয় শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শমি কাইসার, ফেরদৌস, শাকিল খানসহ নির্বাচনী প্রচার উপ কমিটির অনেকেই।
 
ইত্তেফাক/বিএএফ