কিশোরগঞ্জের নিকলীতে ১৫৫ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার ওসি মো. নাছির উদ্দিন ভূইয়া বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে গুরুই ইউনিয়নে ইয়াবা, দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে পাড়াবাজিতপুর রাস্তা থেকে ইয়াবা বিক্রির সময় ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়াও আনোয়ার হোসেন বাজিতপুর থানার একটি হত্যা মামলার পলাতক আসামি
ইত্তেফাক/এএম
