শ্বেতাকে মারধর করতেন তার স্বামী!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৫:৪৪
শ্বেতা তিওয়ারি। জনপ্রিয় অভিনেত্রী। ‘বিগ বস ফোর’ চ্যাম্পিয়ন। তার স্বামী ভোজপুরি চলচ্চিত্রের তারকা রাজা চৌধুরী।
 
কিছুদিন আগে শ্বেতা তিওয়ারি তার স্বামী রাজা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, রাজা চৌধুরী তাকে মারধর করতেন। রাজা চৌধুরীর আচরণে অতিষ্ট হয়ে প্রতিবেশীরা মুম্বাই পুলিশের কাছে অভিযোগ করেছিল। এরপর পুলিশ রাজা চৌধুরীকে মুম্বাই ছাড়ার নির্দেশ দেয়। তখন রাজা চৌধুরীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলাও করেছিলেন শ্বেতা। তারপর থেকে তারা আলাদা বসবাস শুরু করেন।
 
১৯৯৮ সালে বিয়ে হয় শ্বেতা আর রাজার। ২০০৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন।   ২০১২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
 
ইত্তেফাক/নূহু