আজকের ডিল নিয়ে আসছে ‘ফ্রি ডে’

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:২১
অনলাইন মার্কেপ্লেস আজকের ডিল ১০ নভেম্বর (শনিবার) নিয়ে আসছে ‘ফ্রি ডে’। বিভিন্ন আয়োজন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফ্রি ডে। এই দিনে ক্রেতারা নির্দিষ্ট কিছু পণ্য একদম ফ্রি কিনার সুযোগ পাবেন!  
 
এছাড়া ফ্রি ডে উপলক্ষে ঢাকার মধ্যে সব কাস্টমার ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন। থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’, ‘বাই টু গেট ওয়ান ফ্রি’। 
 
আজকের ডিলে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই পাওয়া যায়। এই সাইটে কোনো পণ্যের চাহিদা জানালে তা দ্রুত পৌঁছে দেওয়া হয়। এই মার্কেট-প্লেসে কোনো প্রোডাক্টের অর্ডার করলে দেশের যেকোনো প্রান্তে ২ থেকে ৫ দিনের মধ্যে ‘ক্যাশ ও ডেলিভারি’ পদ্ধতিতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়; প্রোডাক্টের কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে রিপ্লেস বা টাকা রিফান্ড দেওয়া হয়।
 
ইত্তেফাক/জেডএইচ