‘ডাইনি’ বলে নারীকে পিটিয়ে মারল জনতা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২১:৩৮
‘ডাইনি’ বলে এক নারীকে ধরে মারধর করছেন গ্রামের মানুষ। তাকে বাঁচাতে গেলে স্বামীকেও মারধর করা হয়। পরে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভারতের পুনে থেকে ৫০ কিমি আয়ুন্ধে গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত দুজন হলেন- লিবানি নাভাসু মুকানা (৪৭) এবং তার স্বামীর নাম নাভাসু কুনাজি মুকানা (৫৫)। 
 
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, ওই মহিলা জাদুর চর্চা করে, এই সন্দেহে তার উপর চড়াও হন স্থানীয়রা। বৃহস্পতিবার তাকে মারধর করেন স্থানীয়রা।  এই ঘটনায় পুলিশ জাইতু বোরকার এবং বাবান মুকানা নামে দুজনকে গ্রেফতার করেছে।
 
স্থানীয়দের অভিযোগ, জাইতুর মেয়ের উপর জাদু প্রয়োগ করেছিলেন লিবানি। বাদ যাননি বাবানের স্ত্রীও। দিন কয়েক আগে জাদুর জন্যই বাবানের স্ত্রীর গায়ে র‌্যাশ বের হয়।
 
খেদ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ চৌধুরী বলেন, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলেছে।
 
ইত্তেফাক/জেডএইচ