রাজধানীতে মাদক সেবন-বিক্রি, গ্রেপ্তার ৩৮

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৫:৪২
রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
 
এ সময় তাদের কাছ থেকে থেকে ২৩৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২২৯.৫ গ্রাম (৯০০ পুরিয়া) হেরোইন, ২ কেজি ২৭০ গ্রাম (২১ পুরিয়া গাঁজা) ও ৭০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই