মনোনয়ন ফরম কিনছেন শাকিব খান

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২০:৫৩
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন নায়ক শাকিব খান।
 
আজ শনিবার সন্ধ্যায় শাকিব নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রবিবার সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব।
 
এদিকে, শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। 
 
রবিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন বলেও জানান বিপ্লব।
 
ইত্তেফাক/এমআই