১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘লিডার’

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১১:৩৭
দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। আর এরমধ্যেই নির্মাতা দিলশাদুল হক শিমুল দেশের সিনেমা দর্শকদের উদ্দেশ্যে জানালেন, ১৬ নভেম্বর মুক্তি পাবে চলচ্চিত্র ‘লিডার’।
 
২০১৫ সালে প্রথম লিডার ছবির পোস্টার প্রকাশ ও একটি গান ইউটিউবে আপলোড করে হইচই ফেলে দেন শিমুল। তখনই সবাই আন্দাজ করেন, পুরোপুরি রাজনৈতিক একটি ছবি নিয়ে আসছেন। ২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে দর্শকের অপেক্ষার অবসান হচ্ছে এবার।
 
নির্মাতা বলেন, ‘আসছে ১৬ নভেম্বর লিডার মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। আমরা সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহেই ছবিটি নিয়ে আসছি। ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে।
 
এছাড়াও ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানী, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ