প্রধানমন্ত্রীর দোয়া নিতে গণভবনে নাহিম রাজ্জাক

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:২৮
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক আজ রবিবার বিকালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানিয়েছেন। এ জন্য আজ বেলা ১১টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, তাকে সালাম করে দোয়া নিয়েছেন।
 
পরে দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সালাম জানালাম ও দোয়া নিলাম। তাঁর দোয়া ও অনুমতি নিয়ে আজ বিকাল ০৪:০০ঘটিকার সময় ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিবো। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
 

ইত্তেফাক/এএম