ভাঙ্গায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৯:৪০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার বার কাউন্সিল হল রুমে এ সভার আয়োজন করা হয়।
 
সিনিয়র অ্যাডভোকেট ইকরাম আলী শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আকবর।
 
এ সময় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে রাজাকার আলবদরেরা পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
সভায় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটির ভাঙ্গা উপজেলা সভাপতি আবু তালেব প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ