সাভার দক্ষিণপাড়ার বাসিন্দা অর্পিতা দাস নামের ৭ বছরের ফুটফুটে একটি শিশুর শরীরে ফুটন্ত পানি পড়ে সারা দেহ ঝলসে গেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেড ইউনিটে ভর্তি রয়েছে।
তার চিকিৎসায় সাহায্যের প্রয়োজন। তার হতদরিদ্র বাবা নিবাস মনি দাসের পক্ষে মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. তাইজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বিকাশ ও ফোন নাম্বার- ০১৭১১৭০৪৮১৫।
ইত্তেফাক/বিএএফ
