করোনাভাইরাসে একদিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ভারতে। সংক্রমণের হার পাওয়া গেছে নয় দশমিক ২৬ শতাংশ। যা আগেরদিনের ১১ দশমিক ৭ শতাংশ থেকে তিন শতাংশ কম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার পাওয়া গেছে ৯ দশমিক ২৬ শতাংশ। যা আগেরদিনের ১১ দশমিক ৭ শতাংশ থেকে ৩ শতাংশ কম। ভারতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জনের।
গত ২৪ ঘণ্টা সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন। শুধু কেরালাতেই মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪ লাখ ৯৭ হাজার ৯৭৫ জনে।
ভারতে চলমান টিকা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১৬৭ দশমিক ২১ কোটি টিকা দেওয়া হয়েছে। দেশের বয়স্কদের ৭৫ শতাংশেরও বেশি মানুষকে ইতোমধ্যে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সী ৪ কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৪২৩ জনকে এক ডোজ এবং ১০ লাখ ৮১ হাজার ৮৩৮ জনকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।
