সেদিন এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল: মুনমুন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে আলোচনায় নায়িকা মুনমুন। সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার ও তার সমর্থকেরা দাবি করেছেন, মুনমুনকে টাকা দিয়েছেন জায়েদ খান। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুজনেই।

এবার এক ফেসবুক স্ট্যাটাসে মুমমুন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা চলচ্চিত্রের শিল্পীরা আজ এত নিচে নেমে গিয়েছি যে কাঞ্চন ভাইয়ার মাস্ক গিফট পেয়ে তাঁকে জিতিয়েছি, জায়েদ খানের টাকা ঘুষ খেয়ে তাঁকে জিতিয়েছি আর নিপুণ কিছু দেয়নি বলে তাঁকে হারিয়ে দিয়েছি? আহা রে সিনেমা! সেদিন এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল, বুঝিনি যে সে এখন ক্ষমতাশীলদের দখলে।’

এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।

ইত্তেফাক/বিএএফ