মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার পদত্যাগ করেছেন। এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, বুধবার (২ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন জেফ জাকার। সিএনএনের উপস্থাপিকা ক্রিস কুমোর সঙ্গে সম্পর্কের নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য না দিয়েই পদত্যাগ করলেন তিনি। ক্রিস কুমোর বিরুদ্ধে এক তদন্তের সময় জেফ জাকারের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে পদত্যাগের রাস্তা নিলেন জেফ।
সিএনএনের সহকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জেফ বলেন, নিয়ম অনুযায়ী সম্পর্কের বিষয়ে না জানানো ভুল হয়েছে।
ক্রিস কুমো হলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রেউ কুমো। সম্প্রতি যৌন কেলেঙ্কারির অভিযোগে তিনি পদত্যাগ করেন। ভাইকে রাজনৈতিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে ক্রিস কুমোর বিরুদ্ধে। এরপরেই শুরু হয় তদন্ত। সেখানে জেফ জাকারের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে।
