যে দেশে বিলুপ্ত হচ্ছে পেট্রল-ডিজেল চালিত যানবাহন 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০০

বিশ্বের প্রায় প্রতিটি দেশ বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়ানোয় জোর দিচ্ছে। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তাক লাগিয়ে দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। জানুয়ারিতে দেশটিতে ৮ হাজার গাড়ি বিক্রি হয়েছে যার মধ্যে ৮৪ শতাংশই ছিল বিদ্যুৎচালিত।

২০২৫-এর মধ্যে নরওয়েতে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির বিক্রি সম্পূর্ণ বন্ধের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২২-এর মধ্যে সকল প্রকার যানবাহনের মধ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রি ৮০ শতাংশে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে নরওয়ে।

অডি কিউ৫ ই-ট্রন।

নরওয়ের ইনশন কাউন্সিল ফর রোড ট্রাফিকের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে নরওয়েতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি আগের বছরের জানুয়ারির তুলনায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হুন্দাই আইওনিক ৫

গত বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িকে পেছনে ফেলে বিশ্বে নতুন রেকর্ড করেছে নরওয়ে। এজন্য সে দেশের সরকারের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া ভর্তুকিকে অবদানকে উল্লেখ করা হয়েছে। গত মাসে নরওয়েতে মাত্র ৩৮৭ টি আইসিই (ইন্টারনাল কম্বাশন) ইঞ্জিন চালিত গাড়ি বিক্রি হয়েছে, যা সত্যি অবাক করার মতোই! বৈদ্যুতিক ও পেট্রল-ডিজেল চালিত যানবাহন ছাড়া বিক্রিত বাকি গাড়িগুলো হলো হাইব্রিড প্রযুক্তির।

বিএমডব্লিউ আইএক্স।

নরওয়েতে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত গাড়িগুলির মধ্যে প্রধান কয়েকটি হলো, অডি কিউ৫ ই-ট্রন, হুন্দাই আইওনিক ৫ ও বিএমডব্লিউ আইএক্স। এদিকে ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়িগুলির উপর আরোপিত কর লাঘব করার কথা ঘোষণা করেছে নরওয়ে সরকার। এর ফলেই এই ধরনের গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেই অনুমান করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর