রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৩

রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এক শ্রমিকের মৃত‌্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সালাউদ্দিন (২৮)। সে কামরাঙ্গীরচরের ৬ নম্বর গলির বাসিন্দা আবু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

মৃতের চাচাতো ভাই আলাউদ্দিন জানান, লালবাগের আজিমপুরের চায়না বিল্ডিং গ‌লির সাহাবু‌দ্দি‌নের বাসায় সকাল আনুমানিক সাড়ে আটটায় ড্রিল মে‌শিন দি‌য়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য ঢা‌কা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতা‌লের জরুরি বিভাগে নি‌য়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক প‌রীক্ষা-নিরীক্ষা ক‌রে তাকে মৃত ঘোষণা ক‌রেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ইত্তেফাক/এএএম