রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও ১৫ দিন সশরীরে ক্লাস বন্ধের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে, সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খেলা থাকবে। জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে।
এর আগে, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে গত ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। ওই দিন বিকেলে এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে ক্লাসে পাঠদান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব লক্ষণ জানান দেয় শরীরে ফলিক অ্যাসিডের অভাব