ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে বসছে হাল্ট প্রাইজের দ্বিতীয় আসর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩০

বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার সমাধান নিয়ে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিশ্বজুড়ে আয়োজন করা হয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। ১২১টি দেশের ৩ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এবারের চ্যালেঞ্জ 'গেটিং দ্য ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক', যার উদ্দেশ্য করোনাকালীন সংকট কাটিয়ে পূর্ণোদ্যমে কর্মক্ষেত্রে ফেরা।

গ্লোবাল ফাইনাল রাউন্ডে যে দলের আইডিয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, তাদেরকে এক মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের আয়োজন। নতুন ক্যাম্পাস ডিরেক্টর সিনথিয়া আক্তার মিম এতে নেতৃত্ব দিচ্ছেন। আয়োজক দলের বাকি সদস্যরাও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পৃথিবীকে আরও সচল করতে, মানুষের  কর্মংস্থানের ব্যবস্থা করতে কোন নতুন ও কার্যকরী পরিকল্পনা তৈরির কথা ভাবছেন তারা।

২০২০ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রথমবারের মত এ আয়োজন অনুষ্ঠিত হয়। সেবার নাজিম আহমেদ, প্রাক্তন ক্যাম্পাস ডিরেক্টর তাসনিম জেরিন রিমা, ইমতিয়াজ শরিফ আযান, তামান্না ইসলাম, সাবরিন সুলতানা ও মিম আক্তার সফলভাবে আয়োজন সম্পন্ন করতে ভূমিকা রাখেন। বেছে নেয়া হয় তিনটি ফাইনালিস্ট দল। এদের মধ্যে বিজয়ী দল ছিল 'টিম রেনেসেন্ট', রানারআপ 'টিম ভেগান এরা' এবং দ্বিতীয় রানারআপ ছিল 'টিম নিউত্রিমেন্ট হুইলার'।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে হাল্ট প্রাইজের এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।

ইত্তেফাক/এসটিএম