গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার একটি সিংহীর মারা গেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থতার কারণে ১১ বছর বয়সী ওই সিংহীর মৃত্যু হয়।
এ নিয়ে সাফারি পার্কে মোট ১৫টি প্রাণির মৃত্যু হলো।এর মধ্যে ১৩টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী রয়েছে।
গত ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমের পরামর্শে সিংহীর চিকিৎসা চলছিল।
এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় ও শ্বাসকষ্ট দেখা যায়। সর্বশেষ, ২ ফেব্রুয়ারি বিকালে সিংহীটি আরও অসুস্থ হয়ে পড়ে। আজ দুপুরে সিংহীটি মারা যায়।
এর আগে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পার্কের মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। পরের সপ্তাহে আরও দুটি জেব্রার মৃত্যু হয়। জেব্রার এর মধ্যে একটি বাঘেরও মৃত্যু হয়েছে; যা কর্তৃপক্ষ গোপন রেখেছিল। পার্কের বেষ্টনীতে একটি বাঘ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিল; গত ১২ জানুয়ারি বাঘটি মারা যায় বলে ১৮ দিন পর গত রবিবার দুপুরে জানিয়েছেন সাফারি পার্ক প্রকল্পের পরিচালক মো. জাহিদুল কবীর (সাবেক)।

পাওনা টাকার জেরে বন্ধু খুন: পুলিশ