বাকেরগঞ্জে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০১

বরিশালের বাকেরগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রনি শরীফ রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ গ্রামের আয়নাল শরীফর ছেলে। সে মাহিন্দ্রা চালক। 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন জানান, বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে বাকেরগঞ্জগামী একটি মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা চালকসহ মাহিন্দ্রায় থাকা অন্য তিনজন আহত হন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনি শরীফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অন্য তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম