শামীম-তানহার ‘ফাইনালি শুটিং ডান’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৭

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত হলো টেলিভিশন কাহিনিচিত্র ‘ফাইনালি শুটিং ডান’। নাটকে অভিনয় করেছেন জামশেদ শামীম, তানিন তানহা, মিলন ভট্টাচার্য্য, সূচনা শিকদার, আশরাফ কবির, বাদল, নুরজাহান, জ্যোতি, রাইসাসহ অনেকে।

এটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া। নাটকটিতে তুলে আনা হয়েছে সামাজিক অসংগতির কথা।

নির্মাতা জিয়াউর রহমান জিয়া বলেন, সমাজে সোশ্যাল মিডিয়ার সুস্থ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেই কথা বলার চেষ্টা করেছি। কোনো অযোগ্য লোক যেন এটার অপব্যবহার করে মুখোশের আড়ালে থেকে সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি না করতে সেই বিষয়ে সাবধান করার চেষ্টা করেছি। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

জামশেদ শামীম ও তানিন তানহা। ছবি: সংগৃহীত

জামশেদ শামীম বলেন, অনেক অপরাধীরা তাদের অপরাধ কর্ম নির্বিঘ্নে করার জন্য বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপস। যাতে খুব সহজে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ও খুব সহজে অনেক বড় ক্রাইম করছে। এমন একটা গল্প নিয়ে জিয়া ভাই এই কাজটা করছেন। আমি আশাবাদী দর্শকদের খুব ভালো লাগবে।

ইত্তেফাক/বিএএফ