প্রথমবারের মতো প্লেব্যাক করলেন গায়িকা তানিশা। মিজানুর রহমান শামীমের পরিচালনায় ছবিটির নাম ‘পতন’। কামরুজ্জামান রাব্বি ও তানিশার দ্বৈত গান এটি।
গানটি প্রসঙ্গে তানিশা বলেন, ‘একজন কণ্ঠশিল্পীর জন্য এটি দারুণ এক আনন্দের ঘটনা। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অডিও ও স্টেজে গান গাইছি। আমার কোনো গডফাদার নেই। কোনো বিশেষ সুবিধাও নিইনি। নিজের চেষ্টাতেই গান দিয়ে প্রতিষ্ঠা করতে চাই গানের ক্যারিয়ার। দারুণ একটি গান গাইলাম। প্লেব্যাক সবসময়ই একজন শিল্পীর জন্য অনন্য সুযোগ।’
গানটির সুর করেছেন টিটন এবং সংগীত করেছেন সুজন আনসারী। গানটির শিরোনাম ‘আঠারো হাজার মাখলুকাত’। চলতি সপ্তাহে স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়। খুব শিগগিরই গানটির শুটিং হবে বলে জানান প্রযোজক।
