রাজবাড়ীর পাংশা উপজেলার হেনারমোড়ে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার বিফার আলীর ছেলে। আহতরা হলেন নাসির ও আক্তার অভয় পিতা সোনা মিয়া, হাসান পিতা মোকসেদ। নিহত আশরাফুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার এএসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মাহেন্দ্র ও রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং তিনজনকে আহত হন। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিতুমীর বলেন সকাল ৭টা ৪০ মিনিটের সময় আহত অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়। ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। এবং একজন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে যায়।
