শুরুর আগেই আলোচনায়... 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩১

বর্তমানে ‘চালবাজ ইন লন্ডন’, ‘নাগিন, ‘ছেত্রি’ ও লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরই মাঝে নতুন একটি সিনেমা নিয়ে শিরোনামে এলেন তিনি। 

শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন, গোবিন্দ, রাভিনা, মাধুরী অভিনীত ২৪ বছর আগে মুক্তি পাওয়া ‘বাদে মিঁয়া ছোটে মিঁয়া’ সিনেমার সিকু্যয়েল নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আলী আব্বাস জাফর। নতুন এই সিনেমাটিতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে দেখা যাবে মূল ভূমিকায়। এছাড়া ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সিনেমাটিতে অভিনয়ের জন্য এরইমধ্যে নির্মাতা শ্রদ্ধা কাপুরকে অফার করেছেন। 

শুধু তাই নয়, আগের সিনেমাটির ভিডিও কারিনা কাপুর খান ও টাইগার ইনস্টাগ্রামের পোস্ট করে প্রযোজক বাসু ভাগানি ও জ্যাকি ভাগানিকে ট্যাগ করেছেন। যা নিয়ে দর্শক কৌতুহলের পাশাপাশি আলোচনা শুরু হয়েছে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তাদের স্বাগত জানাচ্ছেন। 

এ প্রসঙ্গে শ্রদ্ধা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘সিনেমাটি শুরুর আগেই এমন আলোচনা সত্যি মুগ্ধ করছে। জানি না এমন একটি হিট সিনেমার সিক্যুয়েলে কাজ করার সুযোগ পাবো কি-না। কারণ মাত্র সিনেমাটি নিয়ে প্রাথমিক কথা হয়েছে। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে সুযোগ পেলে অবশ্যই দর্শকদের প্রত্যাশার মূল্য দেওয়া চেষ্টা থাকবে।

ইত্তেফাক/এএএম