বিরামপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৩

বিরামপুর উপজেলার দূর্গাপুরে মহাসড়কে ট্রাকের ধাক্কায় মিনারুল ইসলাম(৩৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর বিরামপুর উপজেলার দূর্গাপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত মিনারুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার কালকুয়েত গ্রামের জমশেদ আলীর ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত মিনারুল ইসলামকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত. ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
    
স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, নিহত মিনারুল বিরামপুর উপজেলায় পদক্ষেপ এনজিওতে মাঠকর্মী হিসাবে কর্মরত ছিলেন। রবিবার সকালে তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর বিরামপুর উপজেলার দূর্গাপুর নামক স্থানে বিপরীত মুখি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির ইবনে মঞ্জুর মিনারুলকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/এআই