হাজীগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৩

চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাযে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 
  
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন।

পুলিশ ও এলাকাবাসীর জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল। ওইসময় স্থানীয়দের অনুরোধে আটককৃত জাকির হোসেনকে জনৈক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার দাবি জানান। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জাকির হোসেন। জাকির হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে । তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময় হাতকড়া উদ্ধার হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম