রাণীশংকৈলে বৃষ্টিতে ইটভাটায় ১০ কোটি টাকার ক্ষতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃষ্টিতে বিভিন্ন ইট ভাটায় কাঁচা ইট ভিজে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইটভাটা মালিকরা।

রাণীশংকৈল ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান জানান, রাণীশংকৈল উপজেলায় ২৮টি ইটভাটা আছে। এ ইট ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছিল। চলতি মাঘ মাসের শেষদিকে গত বৃহস্পতি ও শুক্রবার হঠাৎ দু'দিনের টানা বৃষ্টি-ঝড়ে  বিপুল পরিমাণ ইট নষ্ট হয়েছে। এতে ইট ভাটা মালিকরা প্রায় ১০ কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃষ্টিতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি ভাটা মালিকরা। এতে লক্ষ লক্ষ পিস কাঁচা ইট পানিতে ভেঙে গেছে।

ইত্তেফাক/এমআর