কোটালিপাড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২২

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওসমান বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৬ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর মায়ের লিখিত অভিযোগে কোটালিপাড়া থানা পুলিশ ওসমান বিশ্বাসকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত ওসমান বিশ্বাস উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সাইফুর রহমান বিশ্বাসের ছেলে।

অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রী ও ওসমান বিশ্বাস একই গ্রামের বাসিন্দা। গত শনিবার দিবাগত রাতে ওসমান বিশ্বাস কৌশলে ঘরে ঢুকে ওই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে। এসব ওই মাদ্রাসা ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওসমান বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ বলেন, গ্রেফতারকৃত ওসমান বিশ্বাসকে জেল হাজতে প্রেরণ ও ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম