পাকিস্তানের পররাষ্ট্রনীতি বেইজিংয়ের ওপর নির্ভরশীল: ইমরান খান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৯

পাকিস্তান ও চীনের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং আফগানিস্তান সহ এর আশেপাশের অঞ্চলে উন্নয়নকে তরান্বিত চীন ও পাকিস্তানের একসাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় ইমরান খান বলেন, পাকিস্তানের পররাষ্ট্রনীতি বেইজিংয়ের ওপর নির্ভরশীল।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার একটি যৌথ বিবৃতি দেওয়ার সময় পাক প্রধান মন্ত্রী ইমরান খান বলেন, ইসলামাবাদের পররাষ্ট্র নীতি সম্পূর্ণরূপে বেইজিংয়ের উপর নির্ভরশীল। পাকিস্তান-চীন সম্পর্ক দৃষ্টান্তমূলক পররাষ্ট্র নীতির ভিত্তি তৈরি করছে। শুধু তাই না একে অপরের স্বার্থ সম্পর্কিত।

এছাড়াও ইমরান খান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর প্রশংসা করে বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) তার পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক মজবুতসহ বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য চারদিনের সফরে ইমরান খান চীনে যায়। এ সময় বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, চীনের জাতীয় উন্নয়ন এবং রিফর্ম কমিশন সংস্থার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন ইমরান।

ইত্তেফাক/এএইচপি