করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ কমতে শুরু করেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫৯৭ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্দিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টা সময়ে ভারতে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৫ শতাংশ। যা সোমবারের তুলনায় ১৯ দশমিক ৪ শতাংশ কম।
জানুয়ারিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে সংক্রমণ ছিল অনেক বেশি। কিন্তু ফেব্রুয়ারিতে এসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। যার ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ খুলছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন।
তবে, ভারতে এদিন কমেনি মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ১৮৮ জনের।
