ঝিনাইদহে একটি বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সিঁড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুপুরে স্কুলের বারান্দায় শিশুরা খেলা করতে গিয়ে দুর্গদ্ধ পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে কম্বল মোড়ানো একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই এলাকার তেঁতুলতলার এম.কে. মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
