শ্যামনগরে কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮

সাতক্ষীরার শ্যামনগরে জিআর ও সিআর ছয়টি মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি কৈখালি ইউনিয়নের একটানা দুই বারের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাওয়াখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশের এসআই নূর কামাল জানান, ছয়টি মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জাওয়াখালি গ্রামে পালিয়ে আছে—এমন সংবাদ পেয়ে ঐ গ্রামে রাস্তার ওপর থেকে সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে। এ সময়ে চেয়ারম্যানের ভাই আব্দুর রহমান বাবু ও স্থানীয় রুহুল কুদ্দুসসহ অনেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই নূর কামাল, এএস আই মেহেদী, কনেস্টেবল মেহেদী ও রিপন আহত হয়েছেন। কনস্টেবল রিপনের ডান হাতের আঙুল কেটে যাওয়ায় সে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

ইত্তেফাক/এমএএম