‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু দিয়ে অনেকদিন পর হলে ফিরছি। আসছে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন আমার জন্য তাই বিশেষ হতে যাচ্ছে।’—দীর্ঘদিন পর নিজের সিনেমা মুক্তি প্রসঙ্গে কথাগুলো বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আগামীকাল মুক্তি পাবে অপু অভিনীত এই সিনেমা। এতে তার বিপরীতে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে চিত্রনায়ক বাপ্পীকে। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাটির মাধ্যমে নতুন একটি জুটিকে পর্দায় আনছেন। এদিকে অনেকেই মনে করছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা সিক্যুয়েল হতে যাচ্ছে এই সিনেমাটি।
তবে এ নিয়ে ভিন্নমত পোষণ করে অপু বলেন, ‘দেবাশীষ দা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বানিয়েছিলেন। তিনিই আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু নির্মাণ করেছেন। তবে এটি সিকু্যয়েল নয়। পর্দায় যখন দর্শকরা দেখবেন তখন পার্থক্যটা বুঝবেন।’
দেবাশীষ বিশ্বাসের আগের সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়েছিল। সেই জায়গায় এই সিনেমাটি বা নতুন জুটি কতটা সফল হবে? এমন প্রশ্নে অপু আরো বলেন, ‘দেখুন, আগের জুটিকে টপকানোর মতো সাহস আমাদের নেই। তারা বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় পার্সোনালিটি। তবে আমাদের সফলতা-ব্যর্থতা নির্ধারণ করবেন দর্শকরা।’ অন্যদিকে বেশ কয়েকটি সিনেমা হলে ফিরলেও দর্শক ফেরাতে পারেনি। অনেকেই সিনেমার প্রচারণায় ঘাটতির কথা সামনে আনেন। তবে বাপ্পী-অপু প্রচারণায় নতুন কৌশল নিয়েছেন বলে জানান।
অপু আরো বলেন, ‘প্রচারণায় আলাদা কৌশল নিয়েছি। যখন দর্শক শুনবেন অপু বিশ্বাস-বাপ্পী চৌধুরী হলে আসবেন তখন নিশ্চয়ই আমাদের সামনে থেকে দেখার জন্য হলেও দর্শক হুমড়ি খেয়ে পড়বেন।
