মাদক ব্যবসায়ীকে সহযোগিতার দায়ে টিয়া পাখি জেলে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:০৫

মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হয়েছে এক টিয়া পাখিকে। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। খবর এনবিসি নিউজের। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ীর। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার শুরু করে। বলতে থাকা, ‘মামা পুলিশ’।

তবে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক ও বিপুল পরিমাণে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। 

ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, টিয়া পাখিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।  তিনি বলেন, যতই পুলিশ ওই বাড়ির কাছে যাচ্ছিলো ততই টিয়া পাখিটি চিৎকার করতে থাকে। 

ব্রাজিলের একজন স্থানীয় সাংবাদিক জানান, টিয়া পাখিটি মালিকের অনেক অনুগত। আটক হওয়ার পর একটি কথাও আর বলেনি। 

তবে আলেকজান্ডার  ক্লার্ক নামে একজন পশু চিকিৎসক বলেন, পাখিটি ওই মাদক ব্যবসায়ীকে কোন সাহায্য করেনি। 

আরো পড়ুন: শ্রীলঙ্কার সকল চার্চ বন্ধের নির্দেশ 

খবরে বলা হয়েছে, টিয়া পাখিটিকে বর্তমানে একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে যেখানে তাকে ৩ মাস রাখা হবে। এরপর উড়তে শিখলে ছেড়ে দেয়া হবে।

ইত্তেফাক/এসআর