নীলফামারীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৯

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীর হাট এলাকা থেকে অঙ্গাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ আহম্মেদ অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মৌলভীর হাটের যাত্রীছাউনি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশের ওয়ারিশবর্গের কোনও সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। 

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ আহম্মেদ বলেন, ‘লাশের ওয়ারিশবর্গের কোনও সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের মাধ্যমে লাশের প্রাথমিক সুরতহালসহ পরীক্ষা-নিরীক্ষার পর ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/এসজেড