ত্বকী হত্যা নিয়ে দোকানদারি চলছে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেন, ‘ত্বকী নামের একটা বাচ্চা ছেলে মারা গেছে তাকে নিয়ে দোকানদারি করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সঠিক তথ্য-প্রমাণসহ আমি কনফারেন্স করবো। আমি দাবি করবো এই বিচার যেনো তড়িৎগতিতে হোক।’
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নম পার্কে নব-নির্বাচিত সদর ও ফতুল্লার চেয়ারম্যান-মেম্বারদের সাথে পরিচিত সভায় তিনি এ সব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘যারা মানুষের জমি দখল করে খায়, ভূমিদস্যু অথবা ইনকামট্যাক্সের ফাইলে নাই টাকা, বাড়ি বানান দুর্নীতি করে মহারানী হয়ে সাজেন সবাই, পিছন থেকে যারা চাবি দেন তাদের বলছি ধৈর্যেরও একটা সীমা আছে।’
তিনি আরও বলেন, ‘আমি সকল হত্যার বিচার চাই। আমার ২০ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, আমি বিচার পাই নাই। পারভেজকে গুম করা হয়েছে। কারা গুম করেছে জানতে চাইবো।’
