বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি দামের এক পেইন্টিং নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। কাজে যোগদানের প্রথম দিনেই ওই নিরাপত্তা কর্মী এই কাজ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মুখহীন পেইন্টিংয়ে ওই নিরাপত্তাকর্মী চোখ এঁকে দেন।
সম্প্রতি আন্না লেপোরস্কায়ার ‘থ্রি ফিগারস’ নামক পেইন্টিংটি রাশিয়ার ইয়েকাটেরিনবার্গের ইয়েলতসিন সেন্টারে প্রদর্শনীতে ছিল। মুখবিহীন এসব চিত্রে কলম দিয়ে চোখ এঁকে দেন ওই নিরাপত্তাকর্মী।
খবরে বলা হয়েছে, 'থ্রি ফিগারস' পেইন্টিংটি ১৯৩২-১৯৩৪ সালে আঁকা হয় এবং এই পেইন্টিংয়ের জন্য সাড়ে আট কোটি টাকায় বীমা করা হয়।
এতো দামের চিত্রটি ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রদর্শনীর জন্য রাখলে তা নষ্ট করে ফেলে ওই নিরাপত্তাকর্মী।
ইয়েলতসিন সেন্টারের নির্বাহী পরিচালক আলেকজান্ডার দ্রোজডভ এক বিবৃতিতে নিরাপত্তারক্ষীর পরিচয় দেননি। তবে ধারণা করা হচ্ছে, ওই কর্মী একটি প্রাইভেট নিরাপত্তা কোম্পানিতে চাকরি করেন।
প্রদর্শনীর কিউরেটর আনা রেশেটকিনা বলেন, পেইন্টিংটি 'ইয়েলসিন সেন্টার-ব্র্যান্ডেড কলম দিয়ে' ভাংচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, তার উদ্দেশ্য এখনো অজানা তবে প্রশাসনের ধারণা এটি একধরনের বিবেক ভ্রান্তি ছিল।
