আগুনে পুড়লো কৃষকের বেঁচে থাকার অবলম্বন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৩

শেরপুরের ঝিনাইগাতীতে আগুন লেগে আয়নাল হক নামে এক খামারির ৬টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়নাল  ওই গ্রামের মৃত দুল মাহমুদের  ছেলে।

তিনি জানান,  আগুন লাগার এলাকার লোকজন সার্বিক সহযোগিতা করেছে। পরে শেরপুর ও ঝিনাইগাতী থেকে  ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  তার আগেই আগুনে ৬টি গরু পুড়ে মারা গেছে।

তিনি আরও জানান, গরু পালন ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। আগুনে তার বেঁচে থাকার অবলম্বন পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধিকে পাঠানো হয়েছে। তার তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ইউবি