প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ এএমআপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৭ এএম
শীতকাল মানেই কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে পিঠাপুলির উৎসবে মেতে ওঠা। গ্রামবাংলার প্রতিটি বাড়িতে তখন এক অঘোষিত মহোৎসব। চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর ঢেমশা থেকে ছবিগুলো তুলেছেন জান্নাতুল মাওয়া সায়মা।
ভাপা পিঠা তৈরির জন্য চুলা প্রস্তুত। হাড়িতে পানি বসিয়ে তার উপর ছিদ্রযুক্ত মাটির সানকি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। গরম ভাপে সিদ্ধ হবে পিঠা।