শিল্পী সংঘের নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৩ এএম

ছোট পর্দার শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ'র নবনির্বাচিত কমিটির সদস্যরা শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। পরে একুশে পদকপ্রাপ্ত শিল্পী আফজাল হোসেন, মাসুম আজিজ, খালেদ মাহমুদ খান (মরণোত্তর) ও জিনাত বরকতউল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।