ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে পাকিস্তানে এমবিবিএস পড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতা আলতাফ ভাটের বিরুদ্ধে। তিনি ওই অর্থ কাশ্মিরকে অস্থিতিশীল করতে ব্যবহার করে আসছিলেন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তার বিরুদ্ধে মামলাও করেছে।
ঘটনাটি প্রথম সামনে আনে জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ শাখা স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। সংস্থাটি দাবি করে যে, পাকিস্তানে এমবিবিএস পড়ানোর কথা বলে কাশ্মিরি শিক্ষার্থীদের থেকে অর্থ নিয়ে আসছেন আলতাফ ভাট। ওই অর্থ দিয়ে কাশ্মিরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ব্যক্তিগত সম্পদ ধ্বংস, আইন ভঙ্গ করে অশান্তি সৃষ্টি করা হচ্ছিল।
এসআইএ আরও জানায়, আলতাফ ভাটের কাছে অন্তত ৪০ জন কাশ্মিরি শিক্ষার্থী অর্থ দিয়েছে। যাদের বেশিরভাগই বর্তমানে পাকিস্তানে এমবিবিএস নিয়ে পড়াশোনা করছে।
