ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন হাসপাতালে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৬ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ জন এবং অন্যান্য বিভাগে ৪ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৩২ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

ইত্তেফাক/এমএএম