গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও মারধর

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৯

জমি নিয়ে বিরোধের জের ধরে রংপুরের গঙ্গাচড়ায় প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রামে।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের বেলাল গংদের সঙ্গে ইয়াছিনের জমি নিয়ে বিরোধ চলছিল। কোর্টে এ ব্যাপারে মামলাও চলমান। শুক্রবার দুপুর ১টার সময় বাড়িতে শুধু ইয়াছিনের স্ত্রী জায়েদা খাতনু (৫০) ছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে বেলাল ও তার ভাই জেলালসহ অন্য লোকজন মিলে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং জায়েদা খাতুনকে বেধড়ক মারপিট করে বিভিন্ন স্থানে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ বেলাল হোসেনকে আটক করেছে।

আরও পড়ুনঃ নওগাঁয় প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

ঘটনাস্থল পরিদর্শন করে গঙ্গাচড়া থানার এসআই তাজুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত মহিলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/নূহু