নতুন উদ্যোগে শাবনাজ-নাঈম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭

তারকারা সবসময়ই বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তবে এবারের নতুন ধারার একটি অনুষ্ঠানের প্রযোজক হিসেবে সম্পৃক্ত হলেন শাবনাজ-নাঈম।

উল্লেখ্য, সম্প্রতি হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি সহযোগিতায় এবং আরএকে সিরামিক্সের পৃষ্ঠপোষকতায় পরিবেশ বান্ধব বিকল্প নির্মাণ উপকরণ, প্রযুক্তি, টাইলস ও স্যানিটারি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সমঝোতা চুক্তির স্বাক্ষর করে।

সমঝোতা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে শাবনাজ-নাঈম। ছবি: সংগৃহীত

এছাড়াও এইচবিআরআই, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উদ্ভাবিত বিকল্প নির্মাণ উপকরণ ও পরিবেশ বান্ধব গৃহনির্মাণ বিষয়ক ৫২ পর্বের ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান আরএকে সিরামিক্স নিবেদিত ‘আমার স্বপ্ন আমার ঘর’-এর উদ্বোধন করেন তারা। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সুরজিৎ বড়ুয়া, আরাফাতুর রহমান, মিজানুর রহমান, মো. মাহবুবুল হক, মো. শহীদুল ইসলাম ও শামসুল আরেফিন। এই আয়োজনের প্রযোজক পার্টনার হিসেবে রয়েছেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ।

নাঈম বলেন, ‘আমরা সবসময় যেকোনো ইতিবাচক বিষয়ের পক্ষে থেকেছি। এটিও তারই অংশ। আশা করছি এই অনুষ্ঠানটি দর্শকদের একইসঙ্গে তথ্য ও বিনোদন দিয়ে সহযোগিতা করবে।’

ইত্তেফাক/বিএএফ