ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। গানের শিরোনাম ‘ভ্যালেন্টাইন সং’। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ-এর কথায় সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শামীম মাহমুদ।
বুধবার বিএফডিসির ১নং ফ্লোরে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস ইন্টারটেইনমেন্ট যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা ও কোরিওগ্রাফার হিসাবে ছিলেন এ কে আজাদ। গানটিতে মডেল হিসাবে ছিলেন রেজমিন সেতু, সাহিল তালুকদার ও জিত মজুমদার।
প্রতীক হাসান বলেন, ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানের মিউজিক ভিডিও নির্মিত হল। ভ্যালেন্টাইনডে’তে গানটি মুক্তি পাবে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।
একে আজাদ বলেন, গানের ভিডিওতে ৫০ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। তাছাড়া গানের মডেল হিসেবে এ প্রজন্মের রেজমিন সেতু ও সাহিল তালুকদার। খুব শিগগিরই ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পাবে। আশা করছি দর্শক গানটি পছন্দ করবে।
সেতু বলেন, আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক প্রতীক হাসান। তার কণ্ঠের গানে মুগ্ধ হই। এই প্রথম তার গানে মডেল হয়েছি। গানটি কথা বেশ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।
ইত্তেফাক/বিএএফ

ভালোবাসার ‘বিশেষ পাঁচফোড়ন’