ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ২ মৃত নবজাতক উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০০

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে একটি বাক্সে পরিত্যক্ত অবস্থায় দুটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআর